কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৮:০৫ পিএম
মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। এ সময় তার মেয়ে কানতারা খান সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা ষষ্ঠবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।
এ বিষয়ে ইউএনও এস এম ইমাম রাজী টুলু বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সাতটি। এর মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই হবে।