× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ ২ জন নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার। তিনি একই ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা। অপরজন হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মেয়ে ধনতি গৌড়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কিশোরগঞ্জগামী একটি ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারী-পুরুষকে চাপা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত নারীকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুলশিক্ষককে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক স্কুলশিক্ষককেও মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা