× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-৯

মাহতাব-নাছিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নওফেল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ০০:৫২ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নগরের আগ্রাবাদ ও দামপাড়ায় শিক্ষা উপমন্ত্রী এ সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময়কালে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যারিস্টার নওফেলকে দ্বিতীয়বারের মতো মনোনীত করেছেন। আপনাকে নির্বাচিত করতে আমরা আমাদের সর্বোচ্চ কাজ করব।’

তিনি বলেন, ‘ব্যারিস্টার নওফেল একজন বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। তিনি অসাম্প্রদায়িক ও মেধাবী ব্যক্তিত্ব ছিলেন। তাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আমরা চট্টগ্রাম-৯ আসন উপহার দেব। নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা প্রতিহত করে উপযুক্ত জবাব দিতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত রয়েছে।’

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুলসহ অন্তত ১৬ জন মনোনয়নপ্রত্যাশীকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন পান নওফেল। কিন্তু মনোনয়নবঞ্চিত হলেও নওফেলের নির্বাচন কমিশনের মনোনয়নপত্রে সমর্থনকারী হয়েছেন আ জ ম নাছির উদ্দিন। আর প্রস্তাবক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা