× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সাবেক তিন নেতার মনোনয়নপত্র জমা

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম

বগুড়া-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। প্রবা ফটো

বগুড়া-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চারটি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাবেক ও পদবঞ্চিত চার নেতা। তাদের মধ্যে তিনজন গতকাল বুধবার দুপুরে নিজ নিজ নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের দেওয়ার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৭ আসনের (শাজাহানপুর-গাবতলী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল। 

এছাড়া বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেছেন বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবং বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম। 

আগামীকাল বৃহস্পতিবার মধ্যে বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা