× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নেত্রকোণা সংবাদদাতা

প্রকাশ : ২৫ জুলাই ২০২২ ১৫:১১ পিএম

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আজ সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) এবং একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাজমুল শাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুরগামী একটি দ্রুতগতির ট্রাক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুরুজ আলী মারা যান। পরে গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহান নামে আরেকজন মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা