× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটার হাসকে হত্যার হুমকি

৮ আওয়ামী লীগ নেতার নামে মামলার আবেদন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ফাইল ছবি

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ফাইল ছবি

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রামের আট আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন বাংলাদেশ ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু। 

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে এ আবেদন করেন তিনি। মামলার বাদী হিসেবে নিজেকে তিনি মানবাধিকারকর্মী পরিচয় দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. ইরফান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ’দুপুরে আদালতে আমরা মামলা দায়েরের জন্য আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।’

বিবাদী আওয়ামী লীগ নেতারা হলেনচাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহছান, ফরহাদ, নাসির ও সাইফুল। 

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ৬ নভেম্বর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার ডি হাস, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করেন। এ সময় পিটার হাসকে বিএনপির ভগবান বলে ব্যঙ্গ করে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। মুজিবুল হক চৌধুরীর হুকুমে তখন জনসভায় অংশ নেওয়া অপরাপর আসামিরাও পিটার ডি হাসকে হুমকি প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা