× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪

এনামুল হক বাবুলের পাশে একাট্টা অভয়নগর-বাঘারপাড়ার সর্বস্তরের নেতাকর্মী

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২৩:০৯ পিএম

অভয়নগরের নওয়াপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বুধবার বর্ধিত সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

অভয়নগরের নওয়াপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বুধবার বর্ধিত সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

সংসদীয় আসন ৮৮ যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের পাশে একাট্টা অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী। এই নির্বাচনী এলাকায় যারা নৌকার মনোনয়ন চেয়েছিলেন তারাও সর্বাত্মক সমর্থন দিয়ে এনামুল হক বাবুলের সঙ্গে ভোটের মাঠে নেমেছেন। বুধবার (২৯ নভেম্বর) অভয়নগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে সর্বস্তরের নেতাকর্মী এনামুল হক বাবুলকে ভোটে বিজয়ী করে আনার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনার প্রার্থী এনামুল হক বাবুল। সবাই মিলে তাকে জয়ী করতে হবে। তার জয় নামে শেখ হাসিনার জয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই ভোটযুদ্ধে জিততেই হবে। 

এ সময় এনামুল হক বাবুল সবার প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের হাত ধরে ভোটের মাঠে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। এই নির্বাচনে যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে জয়ী করে আনার লক্ষ্যে গতকাল বর্ধিত সভা হয়েছে। নওয়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর। সভায় প্রধান অতিথি ছিলেন নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল।

সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, আব্দুল গণি মড়ল, সহসভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, সহসভাপতি শেখ আইয়ুব হোসেন, মহিউদ্দিন আহমেদ, বিকাশ রায় কপিল, খান এ কামাল হাচান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, আব্দুর রউফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী, শিবোতোষ মন্ডল বাপ্পী, আনোয়ার হোসেন মোল্যা।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেনÑ নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন জনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, শেখ আব্দুস সালাম, রিজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, আলহাজ মিজানুর রহমান।

এনামুল হক বাবুলকে সর্বাত্মক সমর্থন জানান অভয়নগর আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতারা। বর্ধিত সভায় অংশ নেন অভয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক তাপস ফারাজী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, ছাত্রলীগের আহ্বায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহ্বায়ক কাজী আহাদুর রহমান মামুন, জসিম উদ্দিন, রওশন কবীর টুটুল, পৌর যুবলীগের আহ্বায়ক হাসান গাজী, যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ বাবু, শেখ জাকির হোসেন, তরুণলীগের আহ্বায়ক বেল্লাল হোসেন বকুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী রাজন, সাধারণ সম্পাদক আল ইমরান, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ। এ ছাড়া ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন। 

সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমরা এনামুল হক বাবুলকে জিতিয়ে আনতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালব। নিশ্চয়ই আমরা জয়ী হব।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এনামুল হক বাবুলের জন্য, নৌকা প্রতীকের জন্য লড়াই করব। জয় আমাদের হবেই।

অভয়নগর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতির আলহাজ রফিকুল ইসলাম বলেন, এনামুল হক বাবুলকে শেখ হাসিনা প্রার্থী করে দুই উপজেলার মানুষের জন্য খুশির বার্তা দিয়েছেন। আমরা সবাই তার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নৌকা প্রতীককে জয়ী করব।

নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, আমি সবার প্রার্থী। ঐক্যবদ্ধ নেতাকর্মীরাই নৌকাকে জয়ী করবে বলে আমার বিশ্বাস। আমার সবাই মিলে ৭ জানুয়ারির ভোটে জয়ী হব। জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নধারা অব্যাহত রাখব।

যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত রায়কে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ভোটে জিতে আসার মতো সক্ষমত প্রার্থী বাছাইয়ের যে বার্তা আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন, সে অনুয়ায়ী এবার নৌকার টিকিট পেয়েছেন এনামুল হক বাবুল। রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গত মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচনী এলাকায় ফেরেন এনামুল হক বাবুল। উৎসব করে তাকে বরণ করে নেন অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ।

বুধবার (২৯ নভেম্বর) সংসদ সদস্য রণজিত রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রফিকুল ইসলাম, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। কুশল বিনিময়ের সময় সংসদ সদস্য রণজিত রায় নৌকা প্রতীককে জয়ী করে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা