× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়নপত্র জমা দিলেন গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। প্রবা ফটো

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে সকাল থেকেই রূপগঞ্জ প্রেস ক্লাব মাঠে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিল নিয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন মোল্লা, আব্দুল আজিজ, ফেরদৌসি আলম নিলা, আনছর আলী, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, তোফায়েল আহাম্মেদ আলমাছ, ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, জাহেদ আলী, সালাউদ্দিন ভুইয়াসহ আরও অনেকে।  

গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা সবাই বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কোনো প্রকার ঝামেলা বা নির্বাচনী আচরণবিধি লংঘন করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে শেখ হাসিনা দেশে উন্নয়ন আর উন্নয়ন করেছেন। গত ১৫ বছরে আমি রূপগঞ্জকে পরিবর্তন করতে পেরেছি। সাধারণ মানুষকে সময় দিয়েছি। বিপদে-আপদে পাশে থেকেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলকে শক্তিশালী ও সু-সংগঠিত করেছি। আমি শতভাগ আশাবাদী, রূপগঞ্জের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ আসনটি আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হক জানান, বুধবার বিকাল পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জাতীয় পার্টির সাইফুল ইসলাম, জাকের পার্টির যুবায়ের আলম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা পাপ্পা, হাবিবুর রহমান হাবিব, জয়নাল হাজারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজ উদ্দিন মোল্লা। তাদের মধ্যে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) মনোনয়নপত্র ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জমা দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা