× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

মনোয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম। প্রবা ফটো

মনোয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম। প্রবা ফটো

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘যারা গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়, তাদের গ্রেপ্তার না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। কেননা গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির মহাসচিব।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিনমেন্ট করছে এবারের নির্বাচন সুষ্ঠু হবে। তিনি যদি কমিটমেন্ট পূরণ করতে না পারে, তাহলে যে শঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হবে, সেই পরিস্থিতিতে প্রধান ভিকটিম হবে প্রধানমন্ত্রী নিজে। তাই আমি বিশ্বাস করি, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে মজলুম জননেতা হিসেবে ডাকে। বিএনপি আমাকে অনেক লাঞ্ছিত ও নির্যাতিত করে দল থেকে বিতাড়িত করেছে। কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করে, একটি রাজনৈতিক দলের মহাসচিব হয়ে জাতির পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমাকে মঞ্জুর করেছেন। আল্লাহ পাক মজলুমের পাশে আছে, এটা বার বার প্রমাণিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা