× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক পরিস্থিতি পোশাকশিল্পে প্রভাব ফেলবে না

রংপুর অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি পোশাকশিল্পে কোনো প্রভাব ফেলবে না। ব্যবসা ও রাজনীতি আলাদা জিনিস। আমরা সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ দরে বিদেশে কাপড় রপ্তানি করি। আমি মনে করি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পোশাকশিল্পে কোনো সমস্যা হবে না।’

বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চিনির চড়া দাম নিয়ে মন্ত্রী বলেন, ‘ডলারের দাম বাড়ার কারণে চিনির দাম কমানো সম্ভব হয়নি। ভারত থেকে চিনি আমদানি করা যাচ্ছে না, দেশেও তেমন চিনি উৎপাদন হচ্ছে না। সুতরাং আমদানি শুল্ক না কমলে চিনির দাম বর্তমানের চেয়ে কম হওয়ার সম্ভাবনা নেই। আমদানি পণ্যের দাম কমানোর ওপর আমাদের হাত নেই।’

‘তবে দেশে উৎপাদিত শাক-সবজি, ডিমের দাম কমেছে। ডিম এখন সাড়ে ৯টাকা থেকে ১০টাকায় বিক্রি হচ্ছে। যে আলুর দাম ৫০ টাকা উঠেছিল সেটি এখন ৪০ থেকে ৪২ টাকায় নেমে এসেছে। আমাদের উৎপাদিত আলু বাজারে এলে দাম আরও কমে যাবে। এছাড়া কী কারণে পণ্যের দাম বাড়ছে তা এখন সবাই জানে’ যোগ করেন তিনি।

টিপু মুনশি আরও বলেন, ‘যে পণ্যের দাম বিশ্বে বেড়েছে, সেটি আমাদের এখানেও বেড়েছে। এ ছাড়া আমাদের ভোক্তা ও উৎপাদনকারীর কথা বিবেচনা করে বাজারকে ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখতে হচ্ছে। যদি কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে কৃষক মূল্য হারাবে; পরের বছরে তারা সেই পণ্য উৎপাদনে যাবে না। ফলে ভবিষ্যতে সেই পণ্যের দাম অনেক বেড়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা