× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসে পেট্রোল ঢেলে আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১১:২৪ এএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১১:৩৬ এএম

আগুনে ক্ষতিগ্রস্ত বাস। প্রবা ফটো

আগুনে ক্ষতিগ্রস্ত বাস। প্রবা ফটো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। আগুনে বাসটির সামনের অংশ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তর সালনার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা