× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষা বন্ধ রেখে এমপির শোভাযাত্রায় শিক্ষকরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

পরীক্ষা বন্ধ রেখে এমপির শোভাযাত্রায় শিক্ষকরা

কুষ্টিয়ার দৌলতপুরে বোর্ড পরীক্ষা বন্ধ রেখে আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন পাওয়া স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নির্বাচনী শোভাযাত্রায় যাওয়ার অভিযোগ উঠেছে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ওরফে মাহবুব মাস্টারের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা এমপির শোভাযাত্রায় যান। এ সময় বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীও শোভাযাত্রায় অংশ নেয়। এ ছাড়া একই ইউনিয়নের পিএম ডিগ্রি কলেজও ছুটি ঘোষণা করে ওই শোভাযাত্রায় যোগ দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে।

জানা গেছে, মঙ্গলবার বোর্ড নির্ধারিত ষষ্ঠ শ্রেণির গণিত ও সপ্তম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ের সব শিক্ষক ও কিছু শিক্ষার্থী সঙ্গে নিয়ে ঢাকা থেকে আগত কুষ্টিয়া ১ (দৌলতপুর) আসনের এমপি ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্‌র নির্বাচনী শোভাযাত্রায় যোগ দেন অভিযুক্ত দুই শিক্ষক। প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের নেতৃত্বে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে ভেড়ামারা লালন শাহ্ সেতু প্রান্তে সমবেত হন। 

এর আগে বিদ্যালয় থেকে ছুটি না নিয়ে ক্ষমতার দাপটে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। এ নিয়েও বিদ্যালয় ও এলাকার অভিভাবক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এ ছাড়া উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পিএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে কলেজ ছুটি ঘোষণা করে কলেজের সব শিক্ষক এমপির নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেন। পিএম কলেজের সহকারী অধ্যাপক মো. সফিউল ইসলাম কলেজ ছুটি ঘোষণা করে কলেজের সকল শিক্ষক এমপির নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা বন্ধ করে এমপির নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়ে জানতে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলামকে বারবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্কুল চলাকালীন বোর্ড পরীক্ষা বন্ধ রাখার কোনো সুযোগ নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা