× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল-৫ আসনে সাদিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বরিশাল অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে রির্টানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে এ সময় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন না। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশে নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। সেই নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতাকরার লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসনে সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম।

তিনি আরও বলেন, গত এক যুগ ধরে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে ঘুর বেরিয়েছেন সাদিক আব্দুল্লাহ। তিনি জনগণের কাছের মানুষ এবং আত্মার মানুষ হতে পেরেছেন। সেক্ষেত্রে নৌকা এবং সাদিক আব্দুল্লাহকে নিয়ে গ্যাপের সৃষ্টি হবে বলে মনে করি না।

দলের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হলে নৌকার ওপর কোন প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস, অপেক্ষা করুন নির্বাচন পর্যন্ত।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে দলীয় প্রার্থী হয়ে সিটি নির্বাচন করে জয়ী হন। তবে ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তার স্থানে মনোনয়ন দেওয়া হয় তারই ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে, যিনি নির্বাচিতও হয়েছেন। এরপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের মনোনয়ন দাবি করেন সাদিক। তবে সেটিও পাননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা