কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৪:২০ পিএম
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। তিনি এই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সফি আহমদ ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান খোন্দকার।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
এ ব্যাপারে সফি আহমদ সলমান বলেন, ‘অবহেলিত কুলাউড়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই।’