× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে নৌকাবঞ্চিত পংকজের কর্মীদের ওপর হামলা-ভাঙচুর

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

বরিশালে নৌকাবঞ্চিত পংকজের কর্মীদের ওপর হামলা-ভাঙচুর

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর এ আসনের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী পংকজ নাথের কর্মী-সমর্থকদের দোকানপাটে হামলা-ভাঙচুর করা হয়েছে। দুই থানার ওসি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি স্বীকার করেছেন।

হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৫০-৬০ জন লোক এসে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির বেপারী ও জসিম মোল্লার ইটের ভাটায় হামলা করেছে। সাবেক এমপি পংকজ নাথের অনুসারী হওয়ায় হামলাকারীরা ভাঙচুর করেছে। পরে তারা ইউনিয়নের বান্দ্রা বাজারের তার ভ্যারাটিজ ষ্টোর, মনিরের মুদি দোকান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামসু খার ভ্যারাটিজ স্টোর্স, কাসেম হাওলাদারের বেকারি, নাসির খার কাপড়ের দোকানেও হামলা-ভাঙচুর করেছে। আরও হামলার ভয়ে বর্তমানে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেন।

একইভাবে গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বান্দেরহাট বাজার ব্যবসায়ী কাজী হানিফের দোকানে তালা দেওয়া হয়েছে। পঙ্কজের সমর্থক হওয়ায় গতকাল সোমবার সকাল ৮টার দিকে হিজলা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অফেনূর বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ। অফেনুর বলেন, ‘হামলাকারীরা আমাকে ছেলেকে মারধর করেছে। তাছাড়া তারা হুমকি দিয়েছে নির্বাচন শেষ হলে হাতুড়ি দিয়ে হাত-পা গুঁড়িয়ে দেবে।’ তাছাড়া আরও অনেকে তাদের দোকান বন্ধ করে দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

অভিযোগ সম্পর্কে হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, ‘দীর্ঘদিনের ক্ষোভের কারণে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক সবাইকে নির্দেশ দিয়েছি এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে।’ যেসব স্থানে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ পাঠানো হয়, সকলকে অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি জুবাইর আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা