× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেই জানেন না তার নামে মনোনয়নপত্র তোলা হয়েছে, অবশেষে বাতিলের আবেদন

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ২০:১১ পিএম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রবা ফটো

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ছেলে জেলা কৃষক দলের সদস্য সচিব জিএম কায়সারের নামে নির্বাচন অফিস থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। 

তবে এই মনোনয়ন ফরম গিয়াস উদ্দিন কিংবা তার ছেলে কেউই সংগ্রহ করেননি বলে দাবি করেন গিয়াস উদ্দিন। এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অবশেষে সোমবার (২৭ নভেম্বর) সকালে গিয়াস উদ্দিন মনোনয়নপত্র বাতিলের জন্য জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করে চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন, রবিবার রাতে তাকে কয়েকজন সাংবাদিক ফোন করে জানতে চান যে নারাণগঞ্জ-৪ আসন থেকে আমি ও আমার ছেলের নামে মনোনয়নপত্র কিনেছি কি না। আমি এই প্রশ্নের উত্তরে তাদের জানাইমনোনয়নপত্র কেনার বা তোলার প্রশ্নই ওঠে না। তখন তারা বলেন সংবাদটি তারা আপনাদের নির্বাচন অফিস থেকে জেনেছেন। এতে আমি বিস্মিত হয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি আমার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিভিন্ন মিডিয়াকে জানাই। 

নির্বাচন অফিসকে তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে জানাতে চাইআমি ও আমার ছেলে আপনার কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য বলিনি বা ক্ষমতাপত্র দিইনি। আমার ও আমার সন্তানের নামে যদি আপনারা কারও কাছে মনোনয়নপত্র বিক্রি করেন, তার সঙ্গে আমার ও আমার সন্তানের কোনো সম্মতি বা সম্পর্ক নেই। তাই অনুগ্রহ করে মনোনয়নপত্র দুটি বাতিল ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাকে অবহিত করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা