× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া-৩

হানিফ মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

হানিফ মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে এবারও নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

এ খবরে কুষ্টিয়ায় উজ্জীবিত হানিফের সমর্থকসহ নেতাকর্মীরা। সন্ধ্যার পর থেকে কুষ্টিয়া শহরে খন্ড খন্ড মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এ সময় বিগত দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে স্লোগান দেন নেতা-কর্মীরা। এ আসনে মাহবুব উল আলম হানিফ, বরেণ্য আইনজীবী বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম আমীর উল ইসলামসহ ছয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের মনোনয়ন পেয়েছেন মাহবুব উল আলম হানিফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা