টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
টাঙ্গাইল পৌর শহরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার ও জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া। তারা সম্পর্কে খালাতো ভাই।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার।
তিনি বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাদ আছর নামাজে জানাজা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে।