প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২২:৩২ পিএম
আহত এক নেতা। প্রবা ফটো
বরিশালের হিজলা উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- উপজেলার বরজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আসিফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জুবায়ের প্রতিদিনের বাংলাদেশকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়াধীন রয়েছে।