× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন নিশ্চিত জেনে অনুসারীর ঘের দখলের চেষ্টা, পুলিশের বাধা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ২০:৫২ পিএম

আওয়ামী লীগ নেতার লোকজন মৎস ঘের দখলের চেষ্টার সময়। প্রবা ফটো

আওয়ামী লীগ নেতার লোকজন মৎস ঘের দখলের চেষ্টার সময়। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের দখল করতে গিয়ে পুলিশের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ঘষিয়াখালী ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ ফকির মোটরসাইকেল বহরে ২৫-৩০ জন নিয়ে ওই গ্রামের হিন্দুপাড়ার একটি ঘের দখল করতে যান।

এ সময় ঘের ও জমির মালিক নজরুল ইসলাম চাপরাশী সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে মোরেলগঞ্জ থানা-পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফরিদ ফকির ও তার বাহিনীর লোকদের ঘের থেকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করে। ততক্ষণে ঘেরটির প্রায় ৩০০ ফুট এলাকার বেড়িবাঁধ কেটে ফেলা হয় বলে অভিযোগ।

ঘেরটির অপর মালিক মো. কামরুল ইসলাম খলিফার অভিযোগ, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌক প্রতীক পাবেনÑ এমন সংবাদের ভিত্তিতে গতকাল তার (এমপি) অনুসারীরা ওই ঘেরটি দখল করতে যান। 

বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন তালুকদার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত জেনে বর্তমান এমপির অনুসারীরা মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় মহড়া দিয়ে ঘেরটি দখল করে। পরে পুলিশের বাধায় তারা ফিরে যায়। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ফরিদ ফকির বলেন, ওই ঘেরের মধ্যে তার শ্যালক আজম খলিফার জমি রয়েছে। গতকাল তারা সেই জমি উদ্ধারের জন্য গেলে বর্তমান ঘের মালিকরা বাধা দেন।

ঘটনাস্থলে যাওয়া মোরেলগঞ্জ থানার এএসআই বিপ্লব বলেন, আজম খলিফা ও ফরিদ ফকিরের লোকজন ঘেরটির বেড়িবাঁধ কাটার সময় তাদের থামিয়ে ঘের থেকে তুলে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা