× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। প্রবা ফটো

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। প্রবা ফটো

ভোলা সদরে পারিবারিক দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন ভাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম, মো. আয়ুব আলী টুলু। তিনি রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা। দিনমজুরের কাজ করতেন তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ফারুককে চরমনসা গ্ৰামের একটি বাগান থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী জানান, ইউনিয়নের চরমনসা গ্ৰামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দিনমজুর আয়ুব আলীর স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে প্রতিবেশী ফারুকের স্ত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন ভাঙা ব্রিজের সামনে আয়ুব আলীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফারুক। এতে ঘটনাস্থলে আয়ুব আলীর মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা