× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নির্বাচনে এলে শুভেচ্ছা থাকবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১৭:০৬ পিএম

বিএনপি নির্বাচনে এলে শুভেচ্ছা থাকবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে ‘ধ্বংসাত্মক’ কাজ বন্ধ করে নির্বাচনে এলে তাদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশিষ্ট নাগরিকরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা শুধু উপদেশই দিচ্ছেন। বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে যে আমাদের কিছু সময় দেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।’

তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন হতেই হবে। নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে সাপোর্ট দেয়।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, এসপি বলেন ডিসি বলেন সমস্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে না, সরকারের অধীনেও না। তারা নির্বাচন কমিশনের অধীনে। কাজেই তাদের যার যে বক্তব্য নির্বাচন কমিশনের কাছে বলতে হবে। সরকারের ব্যক্তিগত কোনো আপত্তি নাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা