× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম

টোলপ্লাজায় বাসে আগুন। প্রবা ফটো

টোলপ্লাজায় বাসে আগুন। প্রবা ফটো

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসের তিন যাত্রী দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎই বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় যাত্রীরা চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে পড়ে। তবে এর আগে দগ্ধ হয় তিনজন। স্থানীয়রা তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। খবর পেয়ে দ্রুত সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান প্রতিদিনের বাংলাদেশকে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।’

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রতিদিনের বাংলাদেশকে জানান, দুপুরে টুল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা