× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২৩:৪৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১৯:৫১ পিএম

নিহত আওয়ামী লীগ কর্মী মো. শামীম। ছবি : প্রবা

নিহত আওয়ামী লীগ কর্মী মো. শামীম। ছবি : প্রবা

ঝিনাইদহে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হরিণাকুণ্ড উপজেলার শুড়া গ্রামে নিজবাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

নিহত মো. শামীম মৃত নান্টু মিয়ার ছেলে।

হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. জামিনুর রেজা জানান, গুলি বুকের বাঁ পাশে লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার পথেই সে মারা যায়।

হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, সে আওয়ামী লীগ করত। তবে কোনো পদে আছে কি না এ মুহূর্তে বলা যাচ্ছে না।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও এ ঘটনায় কেউ আটক হয়নি। কোনো মামলাও হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা