× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে নাশকতার পরিকল্পনা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২১:৪১ পিএম

শামসুল হুদা লিটন।

শামসুল হুদা লিটন।

গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত শিবিরের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার শামসুল হুদা লিটন দৈনিক ইনকিলাব পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এবং উপজেলার তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর অভিযোগ তুলে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

গ্রেপ্তার লিটনের স্ত্রী মোসলেমা খাতুন বলেন, ‘বুধবার বেলা ৩টায় বাড়ির উদ্দেশে কলেজ থেকে বের হলে কাপাসিয়া থানার সাদা পোশাকধারী একদল পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।’ 

তিনি বলেন, ’লিটন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তা সত্ত্বেও তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।’ 

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ’৫ অক্টোবর রাতে জামায়াত শিবিরের লোকজন গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনা করে। সে ঘটনায় কাপাসিয়া থানায় দায়েরকৃত এক মামলার তদন্তে লিটনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ লিটন ওই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে ওসি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা