× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমাম গ্রুপের মালিকের বাড়ি ক্রোকের নির্দেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২০:৪৩ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইএফআইসি ব্যাংকের  করা ঋণ খেলাপি মামলায় ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী এবং তার স্ত্রী জেবুন্নেসা আক্তারের বসত বাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ঋণ খেলাপি মামলায় ডিক্রিদার ব্যাংক কর্তৃপক্ষ বিবাদীদের বাড়ি ক্রোক করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আজ বিবাদীদের বসতঘর ক্রোকের আদেশ দেন। পাশাপাশি ক্রোক আদেশ সম্বলিত ৪টি সাইনবোর্ড বাড়িটির চারপাশে স্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত।’

ক্রোকের আদেশ হওয়া বসত বাড়িটি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত। প্রতারণামূলকভাবে অন্যের সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়ায় ওই এলাকার ৯৭ নম্বর জেবি হাউস নামের দোতলা বাড়িটি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১২ সালে ৬১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মামলাটি দায়ের করে আইএফআইসি ব্যাংক। মামলায় ইমাম গ্রুপের কর্নধার মোহাম্মদ আলী, তার স্ত্রী জেবুন্নেসা আক্তার ও ছেলে আলী ইমামকে বিবাদী করা হয়। ওই মামলায় ২০২২ সালের ৩১ আগস্ট আদালত ডিক্রি জারির পর ১৪১ কোটি ৮৩ লাখ টাকা আদায়ে আদালতে অর্থ জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। খেলাপি ঋণ আদায়ে আদালত তিন আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এরপরও ব্যাংকের ঋণ পরিশোধ করেনি তারা। উল্টো গোপনে দুবাই পালিয়ে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা