× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম

দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৮তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। 

এর আগে বেইন বুনা পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। পরে শীল গ্রহণ পর্ব শেষে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে চীবর বোনার কাজের উদ্বোধন করেন কারিগর মঞ্জুলিকা চাকমা। বিশাখা প্রবর্তিত নিয়মে চীবরটি আগামীকাল ভিক্ষুসংঘকে দেওয়া হবে। 

অনুষ্ঠানটি দেখতে রাজবন বিহারে দেশ-বিদেশের অনেক পুণ্যার্থীর আগমন ঘটেছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে নিরাপত্তা জোরদার করেছে রাঙামাটি জেলা পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী নিরুপা দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসাসহ পরিষদের সদস্য ও বৌদ্ধপুণ্যার্থীরা।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে রাঙামাটি রাজবন বিহারে প্রয়াত বনভান্তে কোমর তাঁতের মাধ্যমে চীবর বুনন প্রথা চালু করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা