× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক সেনাসদস্য নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নামসরোয়ার আলম। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যরামচন্দ্রপুর গ্ৰামের বাসিন্দা। 

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নাটোর যাওয়ার পথে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় সরোয়ার আলমকে উদ্ধার করে নন্দীগ্রাম ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরোয়ার আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা