× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে জানালার গ্রিল কেটে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংকের পিরোজপুর সদর উপজেলা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রবা ফটো

বাংলাদেশ কৃষি ব্যাংকের পিরোজপুর সদর উপজেলা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রবা ফটো

পিরোজপুর সদর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় জানালার গ্রিল কেটে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংকের ভল্ট ভাঙতে না পড়ায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে শংকরপাশা ইউনিয়ন পরিষদের কাছে পিরোজপুর-পাড়েরহাট সড়কের পাশের ওই ব্যাংকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য বলেন, ‘আমি পিরোজপুর পৌর শহরে থাকি। ভোরে খবর পেয়ে ব্যাংকে আসি। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করছেন। তদন্ত করে এখনও কোনো টাকা পয়সা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ডাকাতরা ব্যাংকের একটি কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

ওই ব্যাংকের নৈশ প্রহরী শফিকুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক ৩টা বা সাড়ে ৩টার দিকে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢোকে। এসময় তারা আমার হাত-পা বেঁধে ফেলে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।’ 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংক ডাকাতি বা দস্যুবৃত্তির উদ্দেশ্যে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার গ্রিল ভেঙেছে। তবে কোনো টাকা পয়সা বা মালামাল লুটের কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নৈশ প্রহরীকে থানায় নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা