× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার এক পাঙাশ ১২ হাজারে বিক্রি

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৫:৫৯ পিএম

পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ জেলের জালে ধরা পড়েছে। প্রবা ফটো

পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ জেলের জালে ধরা পড়েছে। প্রবা ফটো

চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় ‍বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরে রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে।

পরে পাঙাশ মাছটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনেছেন।

মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জহির বলেন, ‘এখানে ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। জেলেরা সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে যান। পরে সেটি হাকডাকে নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসাব করে ১২ হাজার টাকা মোট খরচ পড়েছে।

ক্রেতা আকবর বলেন, পাঙাশ বড় হলে চাহিদা বাড়ে। এই পরবর্তীতে কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসে না। পাঙাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা