× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেনে বিচ্ছিন্ন সিলেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ২৩:৩৫ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ০০:২৪ এএম

বাহুবলে তেলবাহী ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত

বাহুবলে তেলবাহী ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০মিনিটে উপজেলার রাউতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাউতগাঁও এলাকায় পৌছালে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওসি আরও বলেন, এ দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা