× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেদের মারধর ও কাঁকড়া ছিনিয়ে নেওয়ার অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:৩১ পিএম

সংবাদ সম্মেলনে জেলেরা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে জেলেরা। প্রবা ফটো

সুন্দরবনে জেলেদের আহরিত কাঁকড়া ছিনিয়ে নেওয়াসহ মারধর, নৌকা ভাঙচুর ও ছয় জেলেকে আটকের অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন ফিরে আসা জেলেরা। 

এসব অভিযোগ তুলে বুধবার (২২ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলেরা। এর আগে মঙ্গলবার মধ্যরাতে চাঁদপাই রেঞ্জে নন্দবাল এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত বক্তব্যে জেলে তরিকুল, ওমর গাজী, আলমঙ্গীর ও রাজিব শেখ বলেন, ‘বনবিভাগের পাস-পারমিট সংগ্রহ করে গত ১২ নভেম্বর ৪০ জেলে ১২টি নৌকা নিয়ে সুন্দরবনের দুবলা এলাকায় কাঁকড়া আহরণ করতে যায়। পরে গত ২১ নভেম্বর রাতে চারটি নৌকায় ৪০ মন কাঁকড়া নিয়ে লোকালয় ফিরে আসছিলেন তারা। এ সময় পশুর নদীর নন্দবালা এলাকায় পৌঁছালে চাঁদপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন বনরক্ষী ও বহিরাগতদের সঙ্গে নিয়ে জেলেদের নৌকা আটক করে। 

তারা আরও বলেন, জেলেরা তাদের বৈধ অনুমতিপত্র দেখালেও বনরক্ষীরা জেলেদের কাছ থেকে অর্থ দাবি ও বাকবিতাণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলেদের মারধর, নৌকা ভাঙচুর করে এবং ইউনুছ আলী, মো. আজিজুল, মো. রাজ্জাক, মো. জাহিদুল, মো. মিজান ও মো. তোফাজ্জোল নামের ছয় জেলেকে আটক করে নৌকা, আহরিত কাঁকড়া ছিনিয়ে নেয়। এ ছাড়া হামলা ও মারধরের সময় রুমি শেখ ও মো. আলমগীর নামে জেলে নিখোঁজ হয়। 

ফিরে আসা জেলেরা বলেন, সুন্দরবন ও সাগর উপকূলে কাঁকড়া আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়লে লোকালয় থেকে নৌকা ট্রলার পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। সেই ট্রলারটিও ভাঙচুর করে নিয়ে গেছে বনরক্ষীরা। 

জেলেরা বলেন, তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আহরিত ৪০ মণ কাঁকড়ার (রপ্তানিযোগ্য) বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলেরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে ঘুষ ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে বনরক্ষীরাদের হাতে নির্যাতন ও হয়রানী নিত্যনৈমক্তিক ঘটনা। 

এদিকে জেলেদের মারধর ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চাঁদাপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, কাঁকড়া আহরণে বৈধতা থাকলেও অবৈধ পরিবহন ব্যবস্থার কারণে কাঁকড়া ও চারটি নৌকা, একটি নৌকা ট্রলারসহ ছয় জেলেকে আটক করা হয়েছে। তবে জেলেদের মারধর ও চাঁদাবাজির কথা সত্য নয়। এ ছাড়া দুই জেলের নিখোঁজের বিষয়টি অবগত তিনি নন।

এ প্রসঙ্গে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক রানা দেব বলেন, নিয়ম বহির্ভূতভাবে সুন্দরবন থেকে কাকড়া আহরণ ও পরিবহনের দায়ে মঙ্গলবার মধ্যরাতে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও চারটি নৌকায় থাকা ৪০ মণ কাঁকড়াসহ ছয় জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের অন্য সঙ্গীরা বনবিভাগের অফিস ও জলযানে ইটপাটকেল ছুড়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ বিষয় বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

সুন্দরবন খুলনাঞ্চালের বনসংরক্ষক  মিহির কুমার দো বলেন, এ ঘটনার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বনরক্ষী ও জেলেদের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা