× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৪:১৪ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাট বল্টু দিয়ে ভারী লোহার পাত যুক্ত করে রাখা ছিল। প্রবা ফটো

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাট বল্টু দিয়ে ভারী লোহার পাত যুক্ত করে রাখা ছিল। প্রবা ফটো

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেললাইনে নাট বল্টু দিয়ে ভারী লোহার পাত যুক্ত করে রাখা ছিল। পরে জরুরিসেবা ৯৯৯- এ কল পেয়ে রাত দেড়টার দিকে তা সরিয়ে নেয় রেলওয়ে পুলিশ (জিআরপি)। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) গভীর রাতে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেশ প্রতিদিনের বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফতু্ল্লার কোতালেরবাগ এলাকার হক বাজারসংলগ্ন রেললাইনে এসে দেখা যায় মোটা অনেক ওজনের একটি লোহা লাইনের ওপর নাটব ল্টু দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারত। সচেতন লোকজনের তথ্যের জন্য ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে অনেক রেলযাত্রী বেঁচে গেছেন।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, খবর পেয়েছি দুর্বৃত্তরা রেললাইনে নাশকতার চেষ্টা করেছিল। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। নাশকতার চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা