× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুর পৌর জামায়াতের সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৩:৩৪ পিএম

গ্রেপ্তার জামায়াতের দুই নেতা। প্রবা ফটো

গ্রেপ্তার জামায়াতের দুই নেতা। প্রবা ফটো

মেহেরপুরে নাশকতা মামলায় পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার কোলাতে জামায়েত ইসলামের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শহরের কোট চত্বর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।  

গ্রেপ্তাররা হলেন, মেহেরপুর শহরের ৮ নাম্বার ওয়ার্ডের মারকাজ মসজিদ পাড়ার পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান  এবং মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন।

মেহেরপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার কোলাতে ঝটিকা মিছিল শেষে শহরে ফিরছেন নাশকতা মামলার এজাহারভুক্ত জামায়াতের দুই নেতা। এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা