× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমএ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২৩:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বরিশালের উজিরপুরে মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ল্যান্স করপোরাল (অব.) জসিম উদ্দিন বেপারী। সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান খোকনের সঞ্চালনায় বক্তব্য দেন, সার্জেন্ট (অব.) আয়নাল হক, ল্যান্স করপোরাল (অব.) মতিউর রহমান, সার্জেন্ট (অব.) আ. রব ফকির প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টর কমান্ডার থাকাকালীন এমএ জলিলের সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে এমএ জলিল, মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনীর সদস্যসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার (অব.) ইউসুফ শিকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা