× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করলেন বিজিবিপ্রধান

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ২০:৩৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ২১:০৪ পিএম

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। প্রবা ফটো

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। প্রবা ফটো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন।

সোমবার (২০ নভেম্বর) সকালে তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এসব এলাকা পরিদর্শন করেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় বিষয়টি জানান।

বার্তায় বলা হয়, নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবিপ্রধান রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপি, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

বিজিবিপ্রধান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এ ছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদাপ্রস্তুত থাকারও নির্দেশনা দেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগণসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা