× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে মধ্যরাতে ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১১:২৬ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১১:২৭ এএম

সিরাজগঞ্জে মধ্যরাতে ট্রাকে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে গমবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত পৌনে ১টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গমবোঝাই ট্রাকটি মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

ওসি আব্দুল কাদের আরও বলেন, কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা