× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দরে এক দিনে রেকর্ড আলু আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২১:২৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২২:১৯ পিএম

হিলি স্থলবন্দরে এক দিনে রেকর্ড আলু আমদানি

দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। এক দিনের হিসাবে শনিবার (১৮ নভেম্বর) সপ্তাহের প্রথম দিন ভারতীয় ৫৫ ট্রাকে রেকর্ড ১ হাজার ৩৭০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। ফলে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে ভারতীয় আলু প্রকারভেদে ৩৩ থেকে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি আলু প্রকারভেদে হিলির বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পেঁয়াজের বাজারেও কিছুটা স্বস্তি রয়েছে। ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৮৫ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, ’ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। যার ফলে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মোকামে আর আলুর কোনো সংকট নেই। দেশি আলুও পর্যাপ্ত রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।’

হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ’পূর্বের থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। আলু-পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় আমরা সব সময় এসব পণ্য আগে খালাস করে থাকি। ফলে আমদানিকারকরা দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এতে করে সরকারের যেমন রাজস্ব আয় বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে পানামা পোর্টেরও আয় বৃদ্ধি হচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা