× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রসূতির সিজার শেষে ফুল রেখে সেলাই

রাজশাহী অফিস

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২০:৪৩ পিএম

প্রসূতির সিজার শেষে ফুল রেখে সেলাই

রাজশাহীতে এক চিকিৎসকের বিরুদ্ধে প্রসূতির গর্ভে ফুল রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। মেরিনা আক্তার নামে এই চিকিৎসক নওগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। রোগীকে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর স্বজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে।

প্রসূতির ছোট ভাই আব্দুল জব্বার জানান, পুঠিয়া উপজেলার বেসরকারি রায়হানা ক্লিনিকে ২ নভেম্বর তার বোন রিতাকে ভর্তি করা হয়। মেরিনা আক্তার তার সিজার করেন। সিজারের পর রিতা নবজাতককে নিয়ে বাড়ি ফিরে যান। কিছু দিন পর সিজারের সেলাই কাটা হয়। সেলাই কাটার পর রক্তপাত বন্ধ হচ্ছিল না, তেমনি চরম পেটব্যথা করছিল। অবস্থার অবনতি হলে ১২ নভেম্বর তাকে আবার ওই রায়হানা ক্লিনিকে মেরিনা আক্তারের কাছে নিয়ে যায় স্বজনরা। অবস্থার অবনতি দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন মেরিনা। সেখানে নেওয়া হলে আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। সিল্কসিটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার পর ডাক্তার জানান, রিতার পেটের ফুল অপসারণ করা হয়নি। পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয় রিতাকে।

রামেক হাসপাতালের গাইনি ইউনিটপ্রধান নাহিদ সুলতানা বলেন, ’রিতার পেটে জমাট রক্ত রয়েছে। এটা এমন কিছু না। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠবেন।’

এ বিষয়ে মেরিনা আক্তার বলছেন, ’ফুল পেটের মধ্যে থাকলে তাতে ভয়ের কোনো কারণ নেই। ফুল শরীরের সঙ্গে মিশে যায়। যদি সমস্যা হয় তবে চিকিৎসা আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা