× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৭:০৬ পিএম

সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু। প্রবা ফটো

সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু। প্রবা ফটো

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সারা দেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের পথে লঞ্চ ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌‌শুক্রবার সকাল ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। সদরঘাট থেকে সকাল সাড়ে ৬টায় লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসায় এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কসংকেত না থাকায় সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২০ ঘণ্টা পর ঢাকা-চাঁদপুর এবং দক্ষিণাঞ্চলসহ সব নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

গত ১৪ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সেই ঘূর্ণিবায়ুর চক্র ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়। তারপর বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার পথে বৃহস্পতিবার পরিণত হয় গভীর নিম্নচাপে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, যার নাম দেওয়া হয় মিধিলি।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়। শুক্রবার দুপুর ১টার দিকে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

সতর্কতা ও ক্ষয়ক্ষতি এড়াতে সাগর ও নদীপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা