বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ২০:৩৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ১৪:০৯ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় যমুনা নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
নিখোঁজের ৪০ ঘণ্টা পর সোমবার (২৪ অক্টোবর) সকালে সারিয়াকান্দি উপজেলার মানিকদাইড় বাজারের পাশে যমুনা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
এর আগে শনিবার বেলা ৩টার দিকে নিখোঁজ হয় শিশুটি। সে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মনির উদ্দিনের ছেলে ও মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রাজেশ জানান, শিশুটি মানিকদাইড় বাজারের পাশে শনিবার দুপুরে যমুনা নদীতে নিখোঁজ হয়েছিল। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দক্ষিণে সোমবার সকালে তার মরদেহ ভেসে ওঠে। মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
প্রবা/রাই/টিকে/জেও