× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় গাছ উপড়ে পড়ে প্রাইভেটকার বিধ্বস্ত

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

হোমনায় গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। প্রবা ফটো

হোমনায় গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। প্রবা ফটো

কুমিল্লা হোমনা উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির দমকা হওয়ায় গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে যায় চলন্ত প্রাইভেটকার। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের  সিনাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হোমনা-গৌরিপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাদেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চলন্ত প্রাইভেটকারের ওপর একটি গাছ পড়ে গাড়ির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। তবে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এতে রাস্তা বন্ধ হয়ে শত শত গাড়ি আটকে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে হোমনা উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি টিম এসে এক ঘণ্টা চেষ্টা করে গাছটি সরায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

স্টেশন অফিসার মো. মাদেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টা চেষ্টা করে রাস্তা থেকে আমরা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা