× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিধিলির প্রভাব

ব্যাপক ক্ষতির শঙ্কায় হোমনার কৃষকরা

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম

টানাবৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষেতে পানি জমেছে। প্রবা ফটো

টানাবৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষেতে পানি জমেছে। প্রবা ফটো

কুমিল্লার হোমনা উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানাবৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, সরিষা, ধনিয়া পাতা ও শাকসবজি ক্ষেতে পানি জমে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে বেলা ৪টা পর্যন্ত ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে। তাতেই পানি জমেছে জমিতে।

কৃষকরা জানিয়েছেন, কয়েক দিন আগেই এসব জমিতে তারা বীজ বপন করেছেন। পানি জমে এখন সব নষ্ট হয়ে যাবে।

উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষক মো. মিটু মিয়া বলেন, ‘কিস্তির টাকা তুলে ক্ষেতে বীজ ফেলেছিলাম। এখন ক্ষেতের সব ফসল নষ্ট হবে। কী করব, এত বৃষ্টি হলে বীজ টিকবে কীভাবে? আমার সব টাকা পানিতে গেল।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা