× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুর নদীতে কয়লাবোঝাই জাহাজডুবি

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

জাহাজটি

জাহাজটি

মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর চরে আটকে তলা ফেটে ৮০০ টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এম ভি প্রিন্স অব ঘষিয়াখালী। তবে জাহাজটি পশুর নদীর পূর্বপাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে কূলে উঠে যাওয়ায় প্রাণে বেঁচে যান তারা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ‘মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজমালিক মো. বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লাবোঝাই করে এম ভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। এরপর শুক্রবার সকালে পশুর নদীর পূর্বপাড়ের অংশে চরে আটকে যায় জাহাজটি। 

এতে জাহাজটির তলা ফেটে গেলে যথাসম্ভব বাঁচাতে মাস্টার দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও মূলত জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশই। জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ তাৎক্ষণিক সাঁতরে কিনারায় উঠতে সক্ষম হয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ টন জ্বালানি কয়লা রয়েছে। 

জাহাজমালিক বশির হোসেন বলেন, ‘জাহাজটি চরে আটকে তলা ফেটে গেছে। জাহাজের মাস্টার (চালক/ড্রাইভার) দ্রুত চালিয়ে জাহাজটি চরকানার চরে উঠিয়ে দেন। এতে জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা