× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে যৌন নিপীড়ন

দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

চবি সংবাদদাতা

প্রকাশ : ২৩ জুলাই ২০২২ ১৯:৪৮ পিএম

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দুইজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশেও নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু। শনিবার সন্ধ্যায় তাদের বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিষ্কারের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে তারা চট্টগ্রামের হাটহাজারী কলেজের শিক্ষার্থী।

এর আগে চবির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মূলহোতা আজিমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। শুক্রবার রাতে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে আজিম হোসেন ও নুর হোসেন শাওন ছাড়াও রয়েছেন কলেজশিক্ষার্থী নুরুল আবছার বাবু ও মাসুদ রানা। শুক্রবার নতুন করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সাইফুল ইসলাম। এ ছাড়া আটক হিসেবে আছেন একজন। তার নাম মেহেদী হাসান হৃদয়। তিনি সন্দেহভাজন হিসেবে আছেন। আজিম, নুরুল আবছার ও মেহেদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। মেহেদী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া বাহিরাগত শাওন হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাসুদ একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার প্রক্টরের কাছে অভিযোগ দেন ওই ছাত্রী। এর একদিন পর বুধবার মামলা করেন হাটহাজারী থানায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা