× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৈরাজ্য করে অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় বিএনপি : কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২২:১৮ পিএম

কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রবা ফটো

কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রবা ফটো

নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ’বিএনপি-জামায়াত নৈরাজ্য করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে কামরুল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে ১৪ দল। বিগত ১৪ বছরে যেই সেবা আপনাদের জন্য করেছি, সেই সেবা আগামীতেও করতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা