× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুসহ আহত ১১

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২০:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকায় গ্যাস ফোলানোয় ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুসহ ১১ জন আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম, সোহেল, ইসমাইল, সালমা, কোহিনুর; এর মধ্যে ছয় শিশু হলো, ইয়াসিন, সুলেমান, রাহিম, তানজিনা, মিম ও মানিক।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।’

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘নগরীর চরকালিবাড়ী এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া নিজ বাড়ির উঠানে গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলানোর সময় তা বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের কয়েকটি পরিবারের শিশুরা বাড়ির উঠানে খেলাধুলা করছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা