বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২২:৩৮ পিএম
ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম। প্রবা ফটো
বরিশালের বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম।
এসপি ওয়াহিদুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের কাজ আরও সহজতর করবে। সেবার মান আরও উন্নততর হবে বলে প্রত্যাশা করছি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মেহেদী হাসান, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক প্রমুখ।