× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২১:১৬ পিএম

উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি নীলগাই। প্রবা ফটো

উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি নীলগাই। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় নীলগাইটি ধরে বিজিবির সদস্যরা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে শালডাঙ্গা এলাকায় স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে প্রাণীটি খুঁজতে থাকে। পরে এলাকাবাসীর সহায়তায় বিকালে নীলগাইটি ধরতে সক্ষম হই। বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বনবিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা