× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে ট্রলির ধাক্কায় অটোরিকশা যাত্রী বাবা-ছেলের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৫:০২ পিএম

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

মুন্সীগঞ্জের সদর উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন যাত্রী। 

সোমবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দাদন সরকার ও তার চার বছর বয়সি ছেলে হোসাইন। গুরুতর আহত হয়েছে দাদনের স্ত্রী কুলসুম বেগম, তানজিল ও সুফিয়া। তাদের সকলের বাড়ি সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে। 

আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে সদর উপজেলার চরআব্দুল্লাহ থেকে অটোরিকশা নিয়ে মুন্সীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন সবাই। বেলা সোয়া ১১টার দিকে অটোরিকশাটি গোগলাকান্দি স্থানে এলে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বাবা দাদন সরকার ও ছেলে হোসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত তার স্ত্রী কুলসুমসহ বাকি তিনজনকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নিহত দাদন সরকার ও ছেলে হোসাইনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, দাদন সরকার চলতি নভেম্বর মাসের ৪ তারিখে মালয়েশিয়া থেকে দেশে আসেন। পরিবারকে সঙ্গে নিয়ে আজ সকালে মুন্সীগঞ্জের দিকে বের হয়েছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা